আঞ্চলিক সংবাদ

হাসুক এর ২য় জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

গত ২২ মার্চ ২০২৬, রবিবার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গোপালবাড়ী চেংনীতে হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) এর ২য় জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল” অনুষ্ঠিত হয়েছে।

“সুসংগঠিত ছাত্রসমাজই হাজং জাতির শক্তি” প্রতিপাদ্য কে সামনে রেখে হাসুকের “২য় জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল” অনুষ্ঠানে পর্যায়ক্রমে সম্মেলন, সম্মাননা, কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক তপন হাজংয়ের সভাপতিত্বে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাঈম হাজং সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ হিসেবে বক্তব্য রাখেন হাজং মাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং।

এছাড়াও প্রবীণ হাজং নেতা প্রফুল্ল হাজং, গোপালবাড়ী চেংনী গ্রাম প্রতিনিধি ফরিদ কুমার হাজং, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন (বাজাহাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুল হাজং, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অবনী কান্ত হাজং, বাজাহাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি, ৫নং লেংগুড়া ইউনিয়ন চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলমাকান্দা উপজেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি কুমেদ হাজং, বাজাহাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দোলন হাজং, বাজাহাস কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হাজং সুজিপ্ত রায়, বাজাহাস কলমাকান্দা উপজেলার সভাপতি মার্কন্দ দয়াল হাজং, প্রধান শিক্ষক বিনিতা হাজং, বাজাহাস কলমাকান্দা উপজেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল হাজং, পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং মিলি, হাসুকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি তমাল হাজং, হাসুকের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর শাখার সভাপতি প্রতাপ হাজং, হাসুকের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুমন হাজং, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক জানকি চিছিম, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দীপা রানী হাজং নীলা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমেল কুবি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সুসংগঠিত ছাত্রসমাজই হাজং জাতির শক্তি ও ভবিষ্যৎ গড়ে তুলবে। হাজং জাতিকে সামনের দিকে অগ্রসর করতে ছাত্রসামজ মূখ্য ভূমিকা পালন করবে। নতুন কমিটিকে শিক্ষার প্রসার, সাংস্কৃতিক সমৃদ্ধি ও সমাজসেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব গঠনের গুরুত্ব ও আদর্শিক চেতনাকে উজ্জীবিত করা হয়েছে। হাসুক হাজং ছাত্রসমাজ ও জাতির অগ্রগতির ধারাবাহিকতায় যে ভূমিকা পালন করছে তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্মাননা অধিবেশন:
তিনজন বিশিষ্ট ব্যক্তিকে তাঁদের অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
• হাজং মাতা রাশিমণি হাজং-কে “হাজং জাতিসত্তা ও অধিকার রক্ষায় বীরত্বগাথা বিশেষ সম্মাননা (মরণোত্তর)” প্রদান করা হয়।
• দেবী সুচিত্রা হাজং-কে “সংগঠক ও সমাজ উন্নয়ন আজীবন বিশেষ সম্মাননা (মরণোত্তর)” প্রদান করা হয়।
• মতিলাল হাজং-কে “হাজং গুণীজন বিশেষ সম্মাননা” প্রদান করা হয়।

কাউন্সিল অধিবেশনে তপন হাজংকে সভাপতি, নাঈম হাজংকে সাধারণ সম্পাদক এবং হীরা হাজংকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয় এবং ফায়ার ক্যাম্পের মাধ্যমে সকলে নৃত্য পরিবেশনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ২য় জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল – ২০২৬ সমাপ্তি ঘোষণা করেন।

Back to top button