জাতীয়
সাংবাদিক খালিদীকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় আইপিনিউজ বিডি পরিবারের

আইপিনিউজ বিডি: বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে আইপিনিউজ বিডি পরিবার।
আজ দুপুর আড়াইটায় ঢাকার বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তাঁর মরদেহ রাখা হলে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন বন্ধু-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানান উপস্থিত ব্যক্তিরা।
এ সময় আইপিনিউজ বিডি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানটির উপ-সম্পাদক শুভ চাকমা। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে আইপিনিউজ বিডি পরিবার।


