গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত শুক্রবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা ২০২৬।
নেতৃত্ব ও ঐক্যবদ্ধ গারো যুব সমাবেশ হোক সংঘবদ্ধ, এই মুলসুরকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করে কলমাকান্দা গারো যুব সমাবেশ ও সাংস্কৃতিক প্রদর্শন আহ্বায়ক কমিটি।
উক্ত অনুষ্ঠানে রিংখেং রেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা ফাদার অঞ্জন জাম্বিল, পাল পুরোহিত, মারীয়া নির্মল হৃদয়ের গীর্জা
বরুয়াকোনা। মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন চার্লস চারু নকরেক,প্রধান শিক্ষক
সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়, বালুচড়া।
অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন মুকুট স্নাল, চেয়ারম্যান
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেরুম রেমা, সূচনা রুরাম ( কারিতাস ফিল্ড অফিসার), চয়ন রিছিল (ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ভাইস চেয়ারম্যান), পরিতোষ চিসিম ( শংকর), বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক মো: আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


