সিধু-কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন সোনা ঝরিয়া মিনজ

ঝাড়খণ্ডের হেমন্ত সরেন সরকারের সুপারিশে রাজ্যপাল দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ড রাজ্যের সিধু-কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করলেন আদিবাসী প্রফেসর সোনা ঝরিয়া মিনজকে। বর্তমানে সোনা ঝরিয়া মিনজ দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে School of Computer & Systems Science এ প্রফেসর পদে চাকরি করছেন। ১৯৯২ সাল থেকে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন সোনা ঝরিয়া মিনজ। এর আগে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় (তামিলনাডু) ও বরকততুল্লা বিশ্ববিদ্যালয় (মধ্যপ্রদেশ) এ পড়িয়েছেন সোনা ঝরিয়া মিনজ। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় Jawaharlal Nehru University Teachers’ Association (JNUTA) এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন সোনা ঝরিয়া মিনজ।
দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকেই Computer Science এ Phd ও Mphil করেছেন সোনা ঝরিয়া মিনজ। মাদ্রাস খৃষ্টান কলেজ থেকে Mathematics এ MSc করেছেন সোনা ঝরিয়া মিনজ।
একজন আদিবাসী প্রফেসর হিসেবে সোনা ঝরিয়া মিনজ ঝাড়খণ্ড রাজ্যের সিধু-কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় খুব খুশি ঝাড়খণ্ডসহ সারা দেশের আদিবাসী জনগণ|
source: adivasinews.net


