নতুন কুড়ি স্পোর্টসের কারাতে চ্যাম্পিয়ন মধুপুরের নাম্বিয়া লুইজি নকরেক

আইপিনিউজ বিডি,স্পোর্টস নিউজ: নতুন কুড়ি স্পোর্টস কর্তৃক আয়োজিত কারাতে চ্যাম্পিয়নশিপে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আদিবাসী কিশোরী নাম্বিয়া লুইজি নকরেক জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে এই সাফল্য অর্জন করেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর নাম্বিয়া লুইজি নকরেক বলেন, শুরুতে নিজের ফিটনেস ঠিক রাখা এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কারাতে শুরু করেছিলাম। পরবর্তীতে কারাতে পছন্দের খেলায় পরিণত হয়। আজকের এই সাফল্যের পেছনে আমার নিজের পরিশ্রম ও একাগ্রতা ছাড়াও আমার কোচ এবং পরিবারের সকলের সহযোগিতা ছিল। এই গেইমে এসে নতুন অনেকের সাথে পরিচিত হতে পেরে অনেক ভাল লাগছে।
টাঙ্গাইল জেলার মধুপুরের জয়নাগাছা গ্রামের আদিবাসী গারো দম্পতি মিন্টু দিব্রা ও সুকলা নকরেক এর ছোট মেয়ে নাম্বিয়া লুইজি নকরেক।
ভবিষ্যতে আরো বড় মঞ্চে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চাই বলে জানিয়েছেন নাম্বিয়া লুইজি নকরেক।


