সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমা, টেনিস তারকা খই খই মারমা

আইপিনিউজ বিডি, ১৪ নভেম্বর ২০২৬, স্পোর্টস ডেস্কঃ সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এ বর্ষসেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। একই আয়োজনে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টেবিল টেনিস তারকা খই খই মারমা।
১২ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমা নিজের অসাধারণ পারফরম্যান্স, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ধারাবাহিক সাফল্য বাংলাদেশের নারী ফুটবলকে নতুন উচ্চতায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঋতুপর্ণা চাকমা বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে, টেবিল টেনিসে নিজের প্রতিভা ও ক্রীড়ানৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খই খই মারমা।


