খেলাধুলা

নতুন কুড়ি স্পোর্টসের জুডো চ্যাম্পিয়নশিপে খাগড়াছড়ির পলাশ চাকমা চ্যাম্পিয়ন

আইপিনিউজ বিডি, ২৫ জুলাই ২০২৬, স্পোর্টস নিউজ: নতুন কুড়ি স্পোর্টস কর্তৃক আয়োজিত জুডো চ্যাম্পিয়নশিপে খাগড়াছড়ির আদিবাসী কিশোর পলাশ চাকমা বালক বিভাগের -৪৫ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে এই সাফল্য অর্জন করেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় পলাশ চাকমা বলেন, এই অর্জনের পেছনে তার অনেক পরিশ্রম ও কঠোর অনুশীলন রয়েছে। জুডো তার অত্যন্ত প্রিয় একটি খেলা এবং ভবিষ্যতে তিনি এই খেলাতেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান।

পলাশ চাকমা তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। তার বাবা একজন কৃষক হলেও বর্তমানে জীবিকার প্রয়োজনে ঢাকার সাভারে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তার মা একজন গার্মেন্টস শ্রমিক। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের অক্লান্ত সমর্থন ও নিজের দৃঢ় মনোবলের কারণে তিনি এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন।

পলাশ চাকমা বলেন, “আমি ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় হতে চাই এবং জুডোতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।”

Back to top button