শুরু হলো বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর
আইপিনিউজ বিডি,১২ জুন, স্পোর্টস নিউজ: আজ থেকে শুরু হলো বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশের যৌথ আয়োজনে ৪৮ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ, যা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। প্রথমার্ধে জুলিয়ান কিনিওনেসের করা একমাত্র গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরার চেষ্টা করলেও মেক্সিকোর দৃঢ় রক্ষণভাগ তাদের কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিক মেক্সিকো।
এই ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, যেখানে আগামী এক মাসেরও বেশি সময় ধরে চলবে বিশ্বসেরাদের লড়াই।
