জাতীয়

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার পথ পরিহারের আহ্বান সম্মিলিত সামাজিক আন্দোলনের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় পরিস্থিতির যে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তৈরীর পটভূমি চলছে তা জাতীয় অগ্রযাত্রা সংবিধানের শাসন ও গণতন্ত্রের জন্য জটিলতর হয়ে উঠতে পারে। এই বিষয়টি এখনই বিবেচনায় নিয়ে অনিবার্য সংঘাত এড়ানোর পথে হাটার জন্য সকল রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ আমরা আশাকরি। দেশের মানুষ রাজনীতিতে সংঘাত ও সহিংসতা পছন্দ করে না, মানুষ শান্তি প্রিয় মানুষ নৈরাজ্য পছন্দ করে না ও ভোট উৎসব দেখার অপেক্ষায় রয়েছে। আমরা দেশবাসীর সাথে আগামী নির্বাচনকে অধিকতর গ্রহণযোগ্য করার যে কোন উদ্যোগকে স্বাগত জানাই। নির্বাচনকে সামনে রেখে আলাপ আলোচনার পথে সবাই অগ্রসর হবেন এই প্রত্যাশা সকলের। আজ বিকেল ৫টায় সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির যৌথ সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।

উক্ত সভায় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. সেলু বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ডা. অসিত বরণ রায়, এসএমএ সবুর, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসেম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সামসুল আলম জুলফিকার, সম্পাদক মÐলীর সদস্য অলক দাসগুপ্ত, সাজেদুল আলম রিমন, হান্নান চৌধুরী, বিপ্লব চাকমা, কেন্দ্রীয় নেতা হারুনার রশিদ ভূঁইয়া, আব্দুল ওয়াহেদ, নুরুল আমিন, আমান উল্ল্যাহ আমান, হুমায়ন কবির, তৌহিদ রিপন প্রমুখ।

সভায় বক্তারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় মানুষ দিশেহারা দাবি করে আরো বলেন, ইতোমধ্যে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা হয়ে পড়ছে দেশবাসী। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে চোখে পড়েনা। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, ডিম, শাক-সবজি, তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির নজিরবিহীন ঘটনা বলার অপেক্ষা রাখে না, সবকিছুর নিয়ন্ত্রণ যেন সিন্ডিকেট চক্রের হাতে। বাজার ব্যবস্থা ও বাজার কাঠামোর নিয়ন্ত্রণ এখন লুটেরা শ্রেণীর হাতে কোন ভাবে এই অপশক্তিকে সরকার নিয়ন্ত্রণই করতে পারছেনা বলেই মনে হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে দায়সারা কথাবার্তা মূলত বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটকে আরো বেপরোয়া করে তুলেছে বলে আমরা মনেকরি। মুনাফাখোর অসাধুব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দ্রæত জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগের দাবী আমাদের।

সভায় বক্তারা আরো বলেন, বাজার ব্যবস্থা নিয়ে সরকারের উদাসীনতা জাতীয় তামাশার শামিল। অন্যদিকে সবধরনের জ¦ালানী তেল, বিদুৎ, গ্যাস সংকট যেকোন সময়ের চেয়ে বেশী। এমতাবস্থায় সরকার জনদুর্ভোগ উপেক্ষা করে বসে থাকার ঘটনা নজিরবিহীন উদাসীনতা বলে আমরা মনে করি। মূলত দেশে এখন একদিকে নিরব হাহাকার ও অন্যদিকে নির্বাচন কেন্দ্রীক টানাপোড়ন দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় জনদুর্ভোগ নিরসনে অনতিবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরা গেলে সমাজে অস্থিরতা দানা বাঁধবে সেটি কারো কাম্য হতে পারে না। আমরা উপরোক্ত বিষয়ে সরকারের শুভবুদ্ধি কামরা করছি। একই সাথে রাজশাহীর এক জনসমাবেশে প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দাও জানান বক্তারা।

Back to top button