উল্লেখযোগ্যবিশেষ প্রতিবেদন

এম এন লারমা ও শহীদদের স্মরণে ‘১০ই নভেম্বর স্মরণে’ প্রকাশনার জন্য লেখা আহ্বান

আইপিনিউজ বিডি, ৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশেষ প্রতিবেদকঃ মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ বীর সহযোদ্ধা এবং প্রয়াত সংগ্রামীদের স্মরণে প্রতিবছরের মতো এবারও ‘১০ই নভেম্বর স্মরণে’ প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগ।

আগামী ১০ নভেম্বর ২০২৬ প্রকাশনাটি প্রকাশিত হবে। এতে মহান নেতা এম এন লারমা ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ অন্যান্য বীর সহযোদ্ধা ও প্রয়াত সংগ্রামীদের স্মরণে বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হবে।

এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের আদিবাসীদের বর্তমান অবস্থা ও প্রতিরোধ সংগ্রাম, মানবাধিকার পরিস্থিতি, আদিবাসীদের ইতিহাস ও সংস্কৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, স্মৃতিচারণ, ফিচার, প্রতিবেদন, গল্প ও কবিতাসহ অন্যান্য সৃজনশীল লেখা প্রকাশ করা হবে।

এ উপলক্ষে আগ্রহী লেখক, গবেষক, সাংবাদিক, অধিকারকর্মী ও সংশ্লিষ্টদের কাছ থেকে উক্ত প্রকাশনায় প্রকাশের জন্য এক বা একাধিক লেখা আহ্বান করা হয়েছে।

লেখা পাঠানোর জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো—[email protected], [email protected] এবং [email protected]। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮০১৮৮৭২৬৪৩১৬-এও লেখা পাঠানো যাবে।

লেখা পাঠানোর শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬ রাত ১২টা।

প্রকাশনা সংশ্লিষ্টরা আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে লেখা পাঠানোর জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

Back to top button