খেলাধুলা

দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আইপিনিউজ বিডি, ২০ জুলাই, স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্পেন দ্বিতীয়বারের বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেন আর্জেন্টিনা কে ১-০ ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় তারা।

ম্যাচের শুরু থেকেই স্পেন আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে খেলার কোনো গোলের দেখা পাইনি দুই দল। নির্ধারিত সময়ে সমতা থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

চ্যাম্পিয়ন দলের হয়ে ই ফার্নান্দেজ একমাত্র গোল করেন। পুরো ম্যাচে রক্ষণভাগ ও মাঝমাঠের দারুণ সমন্বয় এবং কোচের কৌশলগত সিদ্ধান্ত স্পেনের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই জয়ের মধ্য দিয়ে স্পেন তাদের ফুটবল ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় যোগ করল। অন্যদিকে আর্জেন্টিনা সারা টুর্নামেন্টে অসাধারণ খেললেও ফাইনালে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

পুরো বিশ্বকাপজুড়েই অসাধারণ পারফরম্যান্স, নাটকীয় ম্যাচ এবং নতুন-পুরোনো তারকাদের উজ্জ্বল উপস্থিতি ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Back to top button