জাতীয়শিক্ষা

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

আইপিনিউজ বিডি, ৩১ অক্টোবর ২০২৬, ঢাকাঃ ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১৬ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন।

বোর্ডভিত্তিক পাসের হারে মাদ্রাসা বোর্ডে ৬১.০৯ শতাংশ, কারিগরি বোর্ডে ৪৯.৪৩ শতাংশ, ঢাকা বোর্ডে ৬১.৮০ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

জিপিএ-৫ অর্জনের সংখ্যার দিক থেকে ঢাকা বোর্ড শীর্ষে রয়েছে। এরপর রয়েছে রাজশাহী বোর্ডে ৪ হাজার ৫২০ জন, যশোর বোর্ডে ৩ হাজার ২২৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ২৫০ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৯৫৩ জন এবং চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৯২৯ জন।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, বোর্ডভেদে পাসের হার ও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিশেষ করে ঢাকা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

Back to top button