আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে জিএসএফ

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)।
আগামী ১ আগস্ট রাজধানীর গুলশান ২ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই বিতর্ক প্রতিযোগীতার রাউন্ড পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ আগস্ট শুক্রবার ঢাকা ফার্মগেট মনিপুরিপাড়াস্থ মেট্রোপলিটান খ্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি মিলনায়তনে।
বিতর্ক প্রতিযোগীতার আয়োজকরা আইপিনিউজকে জানান, এই বিতর্ক প্রতিযোগীতায় সমতল ও পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা অংশগ্রহন করবে। আদিবাসীদের নানা সংকট ও সম্ভাবনা নিয়ে আদিবাসী শিক্ষার্থীরা যুক্তির লড়াই করবে। এই বিতর্ক প্রতিযোগীতার মধ্যে দিয়ে আদিবাসীদের নানা সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের নানা দিক উন্মোচিত হবে। এছাড়াও আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চায় উদ্বুদ্ধ করে আগামী দিনের আদিবাসী নেতৃত্ব গড়ে তুলতে আমাদের এই আয়োজন।
বিতর্ক প্রতিযোগীতার মুল বিষয় নির্ধারণ করা হয়েছে “The Role of Youth in Securing the Rights of Indigenous Peoples”। এই বিষয়কে কেন্দ্র করে আদিবাসীদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতায় অংশগ্রহন করছে ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পার্বত্য চটগ্রাম পাহাড়ি পরিষদ- পিসিপি, আদিবাসী ছাত্র সংগঠন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ আদিবাসী ছাত্র সংগঠন, সরকারি তীতুমীর কলেজ আদিবাসী ছাত্র সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইন্ডিজেনাস স্টুডেন্টস এবং গার স্টুডেন্ট ফেডারশন (জিএসএফ)।
প্রতিযোগীতার বিজয়ীদের জন্য প্রাইজমানি নির্ধারন করা হয়েছে ২০,০০০/-, রানারস আপ ১০,০০০/- এবং সেরা বক্তা পাবে ৩,০০০/- টাকা।
গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) এর সাথে বিতর্ক প্রতিযোগীতার পার্টনার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।


