জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবসে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি

আইপি নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের স্মৃতিস্তম্ভে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, পিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা, পিসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক পাতলাই ম্রোসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন শিক্ষার্থীসহ মোট ৪০ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি শোকাবহ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।

দিবসটি উপলক্ষে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পিসিপির নেতাকর্মীরা।

Back to top button