আদিবাসী নেতা সবিন মুন্ডার মৃত্যুতে আদিবাসী ফোরামের শোক

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বৃহত্তর উত্তরবঙ্গের আদিবাসীদের নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার মৃত্যুতে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে এই শোক জানায় সংগঠনটি।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং স্বাক্ষরিত এই শোক বার্তায় বলা হয় যে, ‘তিনি (সবিন মুন্ডা) আদিবাসী অধিকার আদায়ের আন্দোলনে সবচেয়ে অগ্রগামী ছিলেন। তিনি আদিবাসী পরিষদে বিচক্ষণতার সাথে ২৯ বছর ধরে নেতৃত্ব দিয়ে গেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আদিবাসী ফোরামের প্রথম সারির সংগঠক ছিলেন।’
সেই সাথে সবিন চন্দ্র মুন্ডার মৃত্যু আদিবাসী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও শোক বার্তায় জানানো হয়।
উল্লেখ্য যে, গত শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সংগ্রামী এই আদিবাসী নেতা।


