আঞ্চলিক সংবাদ

আজ ৩ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ আজ ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১১ টায় আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে সকল আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন এবং শিক্ষক নিয়োগের দাবিতে জিরোপয়েন্ট রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠীত হবে।

আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান বলেন, আর কয়েক দিন পর ২১ ফেব্রুয়ারি ২০২১ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। তাই গত কয়েক বছরের ন্যায় এই বছরও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কে কেন্দ্র করে আদিবাসী ছাত্র পরিষদ জানান দেওয়ার চেষ্টা করছে ২০১০ সালের শিক্ষা নীতি অনুযায়ী প্রত্যকটি আদিবাসী জাতি গোষ্ঠির নিজ নিজ মাতৃভাষা শিক্ষা প্রদান ও বই তৈরির নীতি গ্রহণ করেছিলো। তাই প্রতি বছরের মত ২০২১ সালেও আদিবাসী ছাত্র পরিষদ এই দাবি গুলো অবাব সকল কে জানান দিয়ে বলতে চাই সকল আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যে সকল প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থী রয়েছে সে সকল বিদ্যালয়ে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে হবে।একই সময়ে আদিবাসী শিশুদের কাছে আদিবাসী ভাষায় প্রণীত বই বিতরণ করতে হবে।

Back to top button