রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের শোক প্রকাশ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পাহাড় ও সমতল আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকারকামী রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্তর চাকমার স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, “পাহাড় ও সমতল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্র সৈনিক শ্রী রবীন্দ্রনাথ সরেন আজ রাত আনুমানিক ১:২৫ ঘটিকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রয়াত রবীন্দ্রনাথ সরেন আমৃত্যু আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সংগ্রামী জীবন আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে।”
তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আজ দুপুরে ২ টায় দিনাজপুর জেলার পার্বতীপুরের নিজ গ্রাম বারকোনায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


