তিন পার্বত্য জেলার আদিবাসীদের ব্যবসা, কৃষি ও বেতনভিত্তিক আয় করমুক্ত ঘোষণা
আইপিনিউজ বিডি, ২৯ জুন, ২০২৬, ঢাকা: আজ (২৯ জুন ২০২৬) সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে এক গুরুত্বপূর্ণ ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির আদিবাসীদের ব্যবসা, কৃষি, অন্যান্য আয় এবং বেতনভিত্তিক আয়কে করমুক্ত ঘোষণা করেছেন।
সরকারের এই সিদ্ধান্তকে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়ন, জীবনমানের উন্নতি এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার আদিবাসীদের জন্য বিশেষ কর-সুবিধার দাবির প্রেক্ষাপটে এ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই কর অব্যাহতির ফলে তিন পার্বত্য জেলার আদিবাসী উদ্যোক্তা, কৃষক, চাকরিজীবী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের আর্থিক চাপ কমবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


