আঞ্চলিক সংবাদ

রাজশাহীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

আদিবাসী এক নারী ধর্ষণের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে নাঈম (২২) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদম শহর নাপিতপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায, উপজেলায় দেওপাড়া ইউনিয়নের কাকল বাড়িয়া গ্রামের দুলাল হোসেনের বখাটে ছেলে নাঈম স্বামী পরিত্যাক্তা এক আদিবাসী নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় প্রতিবেশী ওই আদিবাসী নারীর ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় ওই নারী চিৎকার করলে গ্রামবাসী নাঈমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে যুবককে গ্রেফতার করে এবং এই আদিবাসী নারীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে নাঈম নামের এক যুবককে গ্রেফতার করা হয়। পরে আদিবাসী নারীর বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করলে সোমবার সকালে যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Source:observerbd.com

Back to top button