জাতীয়

নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আজ বিজয়ের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ দুটি উপলক্ষের সঙ্গে জাতি উদযাপন করছে মুুজিব শতবর্ষও। প্রতি বছরের ন্যায় এ বছরও নানা আয়োজনের মধ্য দিয়ে এবং যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে এবারের বিশেষ বিজয় দিবস।

এই দিসবটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

রাজধানী ছাড়াও সারাদেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Back to top button