বাঘাইছড়িতে আদিবাসীদের ভূমি দখলচেষ্টাকে কেন্দ্র করে সেটেলারদের হামলা, আহত এক জুম্ম

আইপিনিউজ বিডি, ২৭ জুলাই, ২০২৬, বাঘাইছড়িঃ ২৭ জুলাই ২০২৬, সোমবার: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দক্ষিণ পাবলাখালীতে নিজের ভূমি বেদখলে বাঁধা দিতে গিয়ে সেটেলারদের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন মহেন্দ্র চাকমা (৫৫) এক জুম্ম গ্রামবাসী।
ভুক্তভোগীর গ্রামবাসীর নাম: মহেন্দ্র চাকমা (৫৫); পিতা- মনোভদ্র চাকমা; মাতা- বনসভা চাকমা; ঠিকানা- দক্ষিন পাবলাখালি, ৯নং ওয়ার্ড, খেদারমারা ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৭ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ পাবলাখালির স্থানীয় জুম্ম অধিবাসী মহেন্দ্র চাকমা (৫৫), নোবেল চাকমা (৩৪) চিরঞ্জীব চাকমা (৫৫) ও চিজিমুনি চাকমা(৩০)’দের জমি বেদখলের উদ্দেশ্যে লংগদু উপজেলা থেকে মোঃ কুদ্দুস, মোঃ মনির ও মোঃ বেলালের নেতৃত্বে আনুমানিক ১৫ জন সেটেলার বাঙালিরা জায়গা পরিস্কার করতে আসে।
বিষয়টি জানতে পেরে মহেন্দ্র চাকমা তৎক্ষণাৎ সেখানে বাঁধা দিতে যান এবং ঐ জায়গা থেকে মোঃ কুদ্দুসদের বাড়িতে চলে যেতে বলেন। কিন্তু কুদ্দুস জায়গাটি দক্ষিণ পাবলাখালি গ্রামের মিটন চাকমা (৩৮), পিতা- মঙ্গল কুমার চাকমার কাছ থেকে অনেকদিন আগে নগদ ৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে দাবি করে চলে যেতে অপারগতা জানায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তবে সেটেলার বাঙ্গালিদের হুমকির ফলে ঐই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় জুম্মরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জুম্ম জনগণের ভূমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


