৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে আদিবাসী পরিষদ

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠনসহ ৫ দফা দাবিতে নাটোর শহরে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটি।
গতকাল ৩১ জুলাই সোমবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির আয়োজনে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঘুনাথ এক্কার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন পাহান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সন্তোষ সিং বাবু, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিদাস রায়, সহ-সভাপতি প্রতাব সিং, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, নাটোর সদর কমিটির সভাপতি বাবুল মুন্ডা, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা সভাপতি কৃষ্ণ, সাধারণ সম্পাদক মাধাই মুন্ডা প্রমূখ।
সংহতি বক্তব্য রাখেন, বাসদ নাটোর জেলা আহবায়ক দেবাশীষ রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী।

জাতীয় আদিবাসী পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, কোন রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদেরকে নির্বাচনী ইস্তেহারে দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ করেনি। প্রতিশ্রুতি দেওয়ার নামে আদিবাসীদের সাথে প্রতারণা করা হয়েছে এবং সারাদেশে আদিবাসীদের উপর প্রতিনিয়ত ঘটে যাওযা সকল প্রকার নির্য়াতন , হত্যা, ধর্ষণ এর অবিলম্বে সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে।
আগামী সংসদ নির্বাচনের আগেই আদিবাসীদের ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। পরে ৫দফা সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।


