শিল্প ও সংস্কৃতি

প্রকাশিত হতে যাচ্ছে দি রাবুগার নতুন গান ‘Baljanggi’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গারো ব্যান্ড দি রাবুগার নতুন গান আগামীকাল ৬ আগস্ট সন্ধ্যায় প্রকাশিত হতে যাচ্ছে। গানটি ‘Baljanggi – The Tale of a Lost Soul’ শিরোনামে গানটি অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হতে যাচ্ছে।

প্রকাশিত হতে যাওয়া গান সম্পর্কে দি রাবুগার সদস্যরা আইপিনিউজকে জানান, ‘Baljanggi – The Tale of a Lost Soul’ এমন এক গল্প নিয়ে তৈরি, যার সঙ্গে শ্রোতাদের ব্যক্তিগত জীবনেরও মিল খুঁজে পাওয়া যেতে পারে। গানটির গল্পে রয়েছে এক তরুণীর আত্মঅনুসন্ধানের যাত্রা। সে হারিয়ে যায়—শুধু কোনো জায়গা থেকে নয়, বরং নিজের পরিচিত জগতের ভেতর থেকেই। এরপর শুরু হয় তার নিজের গন্তব্যের খোঁজ।

কেন সে এই পৃথিবীতে এসেছে? তার জীবনের উদ্দেশ্য কী? কোথায় সে খুঁজে পাবে একটুখানি শান্তি?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এগিয়ে যায় গল্পটি।

The Rabuga-এর ফাউন্ডিং মেম্বার Donald Chambugong গানটি প্রসঙ্গে বলেন, বাইরে থেকে একজন মানুষ যতই হাসিখুশি থাকুক না কেন, ভেতরে ভেতরে কোনো না কোনো জায়গায় আমরা সবাই যেন হারিয়ে যাই। তবে ‘Baljanggi’ কেবল হারিয়ে যাওয়ার গল্প নয়। বরং জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার গল্পও। শেষ পর্যন্ত গানটি মনে করিয়ে দেয়—অনিশ্চয়তা, প্রশ্ন কিংবা শূন্যতার মধ্যেও বেঁচে থাকাটাই বাস্তবতা। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে অনুভব করা এবং উপভোগ করাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

EP-এর Title Track ‘Atchi Tangbanga’ এবং ‘Wanna’ ইতিমধ্যে ব্যান্ডটির YouTube channel ও বিভিন্ন streaming platform-এ প্রকাশিত হয়েছে।
এখন EP-এর তৃতীয় ট্র্যাক হিসেবে আসছে ‘Baljanggi – The Tale of a Lost Soul’। ‘Baljanggi’ প্রকাশের মধ্য দিয়ে The Rabuga-এর প্রকাশিত সংগীতের সংখ্যা দাঁড়াবে পাঁচটি।

Back to top button