আদিবাসী শহীদদের স্মরণে গাসুর মোমবাতি প্রজ্বলন

আইপিনিউজ ডেস্কঃ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে আজ ৮ আগস্ট সন্ধ্যায় গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), ঢাকা মহানগর শাখার উদ্যোগে আদিবাসী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের
শহীদ বেদী তে দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্রনেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়|
আয়োজকরা আইপিনিউজকে জানান, এই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আমরা স্মরণ করেছি সেই সকল আদিবাসী শহীদদের, যারা নিজেদের জীবন ও আত্মত্যাগের মাধ্যমে আদিবাসী জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা প্রতিবছর এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটির মাধ্যমে আদিবাসী শহীদদের শ্রদ্ধা এবং সম্মান জানাই। যেন আমাদের পরবর্তী প্রজন্ম তাদের ভুলে না যায়। এই মোমবাতির প্রতিটি শিখা আমাদের মনে করিয়ে দেয়—শহীদদের আত্মত্যাগ আমরা ভুলিনি, ভুলব না। তাঁদের ত্যাগ ও বলিদানকে স্মরণে রেখে আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলেন গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), ঢাকা মহানগর শাখার সদস্য সৌগত ম্রং ও সভাপতিত্ব করেন মৃন্ময় চিরান ।
সংহতি বক্তব্য প্রকাশ করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম ও সাহিত্য সংসদ এর সভাপতি সুর্মি চাকমা, বাংলাদেশ আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নেবাই খুমি, গারো বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভিন নকরেক প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য প্রকাশ করেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জানকী চিসিম |


