চবি শিক্ষার্থী জয়া চাকমার সুচিকিৎসার্থে মানবিক সহায়তার আহ্বান
অন্তর চাকমা(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পালি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী জয়া চাকমা দীর্ঘদিন যাবৎ “AVN/Avascular necrosis of hip joint” অর্থাৎ, রক্ত চলাচল স্বাভাবিকভাবে না হওয়ার কারণে দুই পায়ের কোমরের অংশে হিপজয়েন্টগুলো অবশ ও ক্ষয়জনিত রোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য অতিদ্রুত ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া না হলে তার রোগের অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জয়ার পরিবার।
জয়া চাকমা’র চিকিৎসায় সার্বক্ষণিক নিয়োজিত ও সহপাঠী সুখী কুমার তঞ্চঙ্গ্যা বলেন, জয়া চাকমা’র উন্নত চিকিৎসা বাবদ কমপক্ষে ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। দীর্ঘ এক বছর যাবৎ স্থানীয় চিকিৎসায় অর্থ ব্যয় হওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে তার পরিবারের আর্থিক সংকুলান হচ্ছে না। এমতাবস্থায় রোগীর সুচিকিৎসার্থে আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ কর্তৃক জয়া চাকমার চিকিৎসার সহায়তার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
জয়া চাকমা দ্রুত সুস্থ হতে পারবে আবার তার চিরচেনা শিক্ষাঙ্গনে ফেরার সুযোগ পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সহপাঠী ও শুভাকাঙ্খীরা। তাই সকল সহৃদয়বান ব্যক্তি ও শুভাকাঙ্খীদের কাছে জয়া চাকমার সুচিকিৎসার্থে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
পারমিতা চাকমা – 01516039957 (বিকাশ, রকেট, নগদ)
সুখীকুমার তঞ্চঙ্গ্যা – 01830236658 (বিকাশ, নগদ)
সার্বক্ষণিক যোগাযোগ:
01831452885 – জয়া চাকমার মা
01830236658 – সুখীকুমার তঞ্চঙ্গ্যা।


