অন্যান্য

ম্রোদের বাড়িঘরে পুনরায় হামলা-অগ্নিসংযোগ প্রমাণ করে রাষ্ট্র অর্থ-প্রতিপত্তির হাতে জিম্মিঃ ঐক ন্যাপ

বান্দরবানে ম্রোদের বসতবাড়িতে দ্বিতীয়বার লুঠ,হামলা,অগ্নিসংযোগের ঘটনার প্রতিকার দাবিতে ঐক্য ন্যাপ সভাপতি পঙ্গজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বান্দরবানের লামা উপজেলার সরইয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার ম্রো সম্প্রদায়ের বাড়িঘরে লামা রাবার ইন্ডাস্ট্রির লোকজনের হামলা-ভাংচুর-লুটপাট,অগ্নিসংযোগের ঘটনা প্রমাণ করেছে প্রশাসন-রাষ্ট্র অর্থ-বিত্ত-প্রতিপত্তির হাতে জিম্মি।”

বিবৃতিতে আরো বলা হয়, একবছর পূর্বে উক্ত এলাকার ৩৫০ একর জুমের জমি পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত উপরোক্ত লামা রাবার ইন্ডাস্ট্রির কয়েকজন গ্রেফতার হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর পুনর্বাসনের নির্দেশ দিয়েছিলেন তা অকার্যকর থাকার পর দ্বিতীয় দফার এহেন ভূমিগ্রাসীদের লোভের জিহবা সংযত করাতে এবং মানবাধিকার রক্ষায় জেলা প্রশাসন,সরকার ও রাষ্ট্রের নিষ্ক্রীয়তা কোনোভাবেই কাম্য ছিলোনা। স্বভাবতই জনমনে প্রশ্ন দেখা দেবে-“রাষ্ট্র তুমি কার?”

নেতৃবৃন্দ বিবৃতিতে লামা রাবার কোম্পানির অপরাধের সাথে জড়িত লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং উক্ত কোম্পানির লিজ বাতিলের দাবি জানান।

Back to top button