আঞ্চলিক সংবাদ

সম অধিকার নেতার বিরুদ্ধে বাড়ির রাস্তা দখলের অভিযোগ

পার্বত্য সম অধিকার আন্দোলনের সাবেক নেতা বেগম নুর জাহানের বিরুদ্ধে প্রতিবেশীর জায়গা বেদখলের অভিযোগে উঠেছে।
জায়গা দখলের অভিযোগ তুলে বুধবার সকাল ১০টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শহরের কাঁঠালতলি এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন।

নুরজাহান বর্তমানে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ও পার্বত্য নারী অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি।
মোহাম্মদ হোসেন বলেন, আমার ও নুর জাহানের প্লটের মাঝে চার ফুট প্রস্থ একটি রাস্তা রয়েছে। কিন্তু রাতের আধারে এখানে আবর্জনা ফেলে দখল করেন নুর জাহান। এক পর্যায়ে তার ভবনের দ্বিতলা থেকে ছাদ বাড়িয়ে আমার ভবনের সাথে যুক্ত করেছে। বাধা দেয়ায় রাজনৈতিক প্রভাব দেখাচ্ছেন। প্রাণনাশের হুমকি দিচ্ছেন।’

source: dhakatimes24.com

Back to top button