জাতীয়

৪২ তম বিশেষ বিসিএসের ভাইভা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে ৪২তম বিসিএস (বিশেষ) এর ভাইভা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ জানাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ২৩ মে থেকে ভাইভা শুরু এবং ওই দিন সকাল ১০টায় ২২০ জনের ভাইভা হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হতো।

Back to top button