আঞ্চলিক সংবাদ

রাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণ

রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন হলদিবোনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আদিবাসী প্রান্তিক নারী সরনা ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র ‘শাড়ি’ বিতরণ করা হয়েছে।

আজ ১৯ অক্টোবর বিকালে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের আদিবাসী বিষয়ক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, হলদিবোনা গ্রামের মাঞ্জিথান পরিচালনা কমিটির সভাপতি অমিন হেমব্রম প্রমূখ।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিল্লোল সরকার আইপিনিউজকে বলেন, বাংলাদেশ আদিবাসী সমাজের অসচ্ছল সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের সাথে সামাজিক বৈষম্য হ্রাস করতে, মানবতার সেবায়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে, আনন্দ ভাগাভাগি করতে আমাদের বাংলাদেশ যুব ঐক্য পরিষদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা আগামী দিনে এর পরিধি আরও বাড়াতে চেষ্টা করবো। একই সাথে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানাই, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য সবাই যেন এগিয়ে আসে।

Back to top button