অন্যান্য

রাজশাহীতে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। মিনজ। অনুষ্ঠানটিতে আদিবাসী ১০০ পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগর সদস্য ডা.আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে রাজশাহীর আদিবাসী অধ্যুসিত এলাকার আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানটি করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু, অগ্রণী কলেজ ছাত্রলীগের আহবায়ক ও নগর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ সভাপতি হাসনাইন হাসনাইন মুত্ত্বাকী বিস্ময়, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত।

Back to top button