আন্তর্জাতিক

ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীকে মারধরের ঘটনায় ইইউসহ ১২ দেশের নিন্দা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১২ দেশ নিন্দা জানিয়েছে। আজ বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে স্বাক্ষরকারী সদস্যবৃন্দ: কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন,সুইজারল্যান্ড,যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়ান ইউনিয়ন ডেলিগেশন।

গত সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে হামলার শিকার হন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট নিউজ

Back to top button