অন্যান্য

জিএসএফ ঢাকা মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত

“অস্তিত্বের লড়াইয়ে হও আগুয়ান হে নবীন দল” এই স্লোগানকে সামনে রেখে গারো স্টুডেন্ট ফেডারেশন, ঢাকা মহানগর শাখার ৩য় গারো ছাত্র সম্মেলন ও আলোচনা সভা. গতকাল ১৪ জুলাই শুক্রবার ঢাকার মনিপাড়াস্থ দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ঢাকা মহানগর শাখার সভাপতি ব্রলিন দফোর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক লেবিও ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হেমন্ত হেনরি কুবি, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) এর উপদেষ্টামন্ডলীর সদস্য বিপুল প্রমিথিউস সাংমা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রলয় নকরেক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা জগদীশ চাকমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা চং ইয়ং ম্রো প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নিপুল ম্রং, সহ-সভাপতি শুভ হাগিদক, সাধারণ সম্পাদক হিসেবে লেবিও ম্রং, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আদ্রিতা মাংসাং ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নামসেং রেমা কে নির্বাচিত করে ২০২৩-২৪ মেয়াদে আগামী দুই বছরের জন্য গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

Back to top button