নওগাঁর পত্নীতলায় ১১তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: জাগকে উঠক মুন্ডা অযোজনে গত ১০ বছরের ন্যায় এই বছর ২০২১ সালে ১১তম জাতীয় মুন্ডা সম্মেলন আজ ২৭ ডিসেম্বর দুপুর ১২ টায় নওগাঁ জেলার পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে মুন্ডা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে জাগকে উঠক মুণ্ডা আয়োজিত আদিবাসী মুন্ডা জাতিসত্তার ১১তম জাতীয় মুন্ডা সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সবিন চন্দ্র মুন্ডা।
এরপর ১ম অধিবেশন সূচনা করেন প্রদ্বীপ জ্বালিয়ে মাধ্যমে উদ্বোধক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সবিন চন্দ্র মুন্ডা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ(আইবিএস) রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, গোপালগঞ্জের সরকারী নজরুল কলেজের সহকারী অধ্যাপক হাসিনুল ইসলাম, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নবদ্বীপ লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর সিলেট বিভাগের সমন্বয়ক ও মুন্ডা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সহ সভাপতি দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠীত হয়। স্বাগত বক্তব্য রাখেন জাগকে উঠক মুন্ডা যুগ্ম আহ্বায়ক নরেন চন্দ্র পাহান।
প্রধান অতিথি স্বরোচিষ সরকার বলেন, আমি আলাদা কেউ না, আমি আমি আপনাদের লোক এটা দৃড় হচ্ছে। মুন্ডারা যে মুন্ডারী ভাষায় কথা বলেন তার নতুন রুপ সাদরী। আপনাদের নিজের ভাষা, সাংস্কৃতিক বেশি বেশি করে চর্চা করতে হবে সেটিকে টিকিয়ে রাখার জন্য এবং সকল আদিবাসী জনগোষ্ঠীকে একটি ছাতার নিচে আসতে হবে তাদের ভাষা, সাংস্কৃতিক, মানবাধিকার সুরক্ষা করার জন্য। সাথে আরো বেশি করে শিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষার কোন বিকল্প নেই।


