দিনাজপুরে ত্রাণের দাবিতে ৩ শতাধিক আদিবাসীর বিক্ষোভ

দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় তিন শতাধিক আদিবাসী ত্রাণের দাবিতে উপজেলা প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার সকাল ১১ টার থেকে দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও ত্রাণের দাবীতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালন করেন ।
অবরোধ ও বিক্ষোভে অংশগ্রহণকারী আদিবাসীরা জানান, আমরা করোনার কারণে ঘর থেকে বের হতে পারছি না। আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। কাজ না করলে, না খেয়ে থাকতে হয়। ত্রাণ না পেয়ে বাধ্য হয়েছি এখানে আসতে। আমাদের জন প্রতিনিধিরা মুখ চিনে চিনে কিছু ত্রাণ সামগ্রী প্রদান করলেও আমাদেরকে ত্রাণ দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়মিন হোসেন হোসেন জানান, বীরগঞ্জ পৌর এলাকার ত্রাণ দেওয়ার দায়িত্ব পৌর মেয়রের। আমি তাদের সাথে কথা বলেছি। আদিবাসী অসহায় দরিদ্র মানুষের যারা এখনো ত্রাণ পায়নি, তারা যাতে দ্রুত ত্রান পায় সেই ব্যবস্থা আমি কর
ছবি ও তথ্যসুত্রঃ manobkantha.com.bd


