আগামীকাল চট্টগ্রামে জেএসএসের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে নানা আয়োজনে
গত ১৫ ফেব্রুয়ারি দীর্ঘ লড়াই সংগ্রামের পথ ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করেছে। এ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রামের জে এম সেন হলে বিকাল ৩টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করবেন সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ- সভাপতি শ্রী উষাতন তালুকদার। এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুর হক শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক রণজিৎ কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম প্রকৌশলী দেলোয়ার মজুমদার, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাড এ আর জাহাঙ্গীর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রামের সভাপতি কমরেড অশোক সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সুমি খান, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাতীয় সমাজতান্ত্রিক দল, চট্টগ্রামের আল কাদেরী জয়, ঐক্য ন্যাপ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অজিত দাশ প্রমুখ।
উল্লেখ্য, মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা ও প্রগতিশীল সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি রাঙামাটিতে গঠন করা হয় এই জনসংহতি সমিতি। সেই থেকে সংগঠনটি এখন পর্যন্ত জনগণের অস্তিত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। বিরেন্দ্র কিশোর রোয়াজা ছিলেন এই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সাবেক সাংসদ ও জুম্ম জনগণের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বর্তমানে এই সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রণতি বিকাশ চাকমা।


