খেলাধুলা

আজ থেকে শুরু হলো দুইদিনব্যাপী বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন-২

আইপিনিউজ বিডি, ২৬ জুন ২০২৬, বেবিলন চাকমা: ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন-২। দুইদিনব্যাপী এই আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

ঢাকাস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি ২৬ ও ২৭ জুন সারাদিনব্যাপী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো আদিবাসী যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করা।খেলা উপলক্ষে মাঠে বিপুল সংখ্যক দর্শক ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুইদিনব্যাপী এই আয়োজন ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Back to top button