আঞ্চলিক সংবাদ

গাইবান্ধায় ফের সাওতালদের উপর হামলা: দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জে বাপ দাদার জমির অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সাঁওতালদের মিছিলে গতকাল ১২ই এপ্রিল হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুরে উপজেলার মাদারপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার।

আজ ১৩ই এপ্রিল সোমবার, দুপুরে গোবিন্দগঞ্জে জয়পুর সাঁওতাল পল্লীর আদিবাসী নারী ও পুরুষের উপর হামলাকারী সন্ত্রাসী ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশের আয়োজন করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

ফিলিমন বাস্কের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির তনু সামাজিক সংগ্রাম পরিষদ সাইবান্ধা ও সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, মো. আ. আজিজ, আনিসুর রহমান মঈনুল, বিটিস সরেন, বিমল বেসরা, ফিলিপ সরেন, আমিন হেমরম, সিমল কিস্কু, সাহেব মুর্মু, অলিভিয়া হেমরম, রসেন টুডু, সফিকুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন গত ১২/৪/২০২৬ ইং তারিখে পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। মিছিলটি দিনাজপুর মহাসড়কে উঠার সময় চিহ্নিত সন্ত্রাসী ভুমিদস্যুরা পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুসারে বিক্ষোভ মিছিলটির উপর অতর্কিত হামলা করে এসময় সিউলি মার্ডি, মামলি হাঁসদা, লুকাশ মুর্মু আহত হয়। আহতরা নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চিহ্নিত সন্ত্রাসী ভুমিদস্যুদের এমন অতর্কিত হামলাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরে পৈত্রিক জমির অধিকারের জন্য আন্দোলন করে আসছে স্থানীয় আদিবাসী ও বাংালীরা। ২০০৯ সালের ৬ নভেম্বর প্রশাসনের গুলিতে তিনজন সাওতাল নিহত ও বহু হতাহতের ঘটনার ঘটে। এরপর বিষয়টি জাতীয় পর্যায়ে নানা স্থানে আলোচনা হলেও দীর্ঘ সময়েও বিষয়টির সুষ্ঠু সমাধান হয়নি।

Back to top button