অন্যান্য

বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত

একুশে গ্রন্থমেলার সময়সীমা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আনন্দের বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সকালে বইমেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, গতবছর কোভিড পরিস্থিতির কারণে বইমেলা সংক্ষিপ্ত করতে হয়েছিল। ফলে পুস্তক ব্যবসায়ীরা একটু লোকসানে পড়েছিলেন। এবারো বইমেলা শুরু করা হয়েছে একটু দেরিতে।

তিনি আরো জানান, মেলা যখন শুরু হয়, তখনই পুস্তক ব্যবসায়ীরা বইমেলা আরো বাড়ানো যায় কিনা সেই প্রস্তাব দিয়ে রেখেছিল। তখন আমরা বলেছিলাম পরিস্থিতি বুঝেই মেলার সময় বাড়ানোর যায় কিনা দেখা হবে। এরই ধারাবাহিকতায় মেলার সময় বাড়ানো হয়েছে। এর আগে, করোনার কারণে পিছিয়ে যাওয়া বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দেয় প্রকাশক সমিতি।

গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়।

Back to top button