অন্যান্য

শ্রীবরদীতে সুবিধাবঞ্চিত শিশুদের করোনাকালীন ত্রাণ সহায়তা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় ২১৮ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ত্রান সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা ও শীতকালিন সরঞ্জাম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি – ০৪২৪ ‘র আয়োজনে রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড শিশু ও অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলসিসি সভাপতি পা. ক্লেনশন থিগিদী।

প্রকল্প শিক্ষক জীবন ম্রং ‘র সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব মো: ফকরুজ্জামান। তাছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্য মোছা: মনোয়ারা বেগম, প্রকল্প ব্যবস্থাপক সুলভ রিছিল, পা. যোনাথন বনোয়ারী, ডি. বিহার জাম্বিল, মিন্টু ম্রং, চন্দ্র ম্রং, নয়ন দালবত, দায়ুদ চিসিম, শিউলী ম্রং প্রমূখ।

আয়োজকরা আইপি নিউজকে জানায়, করোনাকালীন লকডাউনের শুরু থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সহায়তা দিচ্ছে এ প্রকল্প। এর ধারাবাহিকতায় এবার ২১৮ জন শিশুদের জনপ্রতি খাদ্য রেশন হিসেবে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ১টি ব্যাগ এবং স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ১টি লাইফবয় সাবান, ১টি লাক্স সাবান, ১টি কাপড় কাঁচা সাবান, ১টি স্যাভলন, ৫টি মাস্ক, ২টি শ্যাম্পু ও ১টি বিছানা চাদর ইত্যাদি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মাস্ক পরিধান ও নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

Back to top button