অন্যান্য

৮ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নীতিমালা প্রকাশ করা হয়েছে

এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

অনলাইন ছাড়া অন্য মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে না। নীতিমালা অনুযায়ী, ভর্তির কাজ শেষে আগামী ২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

Back to top button