আঞ্চলিক সংবাদ

নওগাঁয় আদিবাসী কিশোরীকে ধর্ষণ: গ্রেপ্তার ১

নওগাঁর নিয়ামতপুরে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আনারুল ইসলাম (৪৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, ভিকটিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ (৩৪) ও ইউনুস আলী(৩৫) নামে আরও দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

মামলার এজাহারে বলা হয়েছে, নিয়ামতপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই কিশোরী আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রিকশাভ্যানে উঠেন। ভ্যানচালক আনারুল কৌশলে তার আরও দুই সহযোগী আরিফ ও ইউনুসকে নিয়ে আমবাগানে নিয়ে যান কিশোরীকে। সেখানে তারা ‘ধর্ষণ’ করেন কিশোরীকে।

পরে কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা আনারুলকে আটকে থানায় সোপর্দ করেন।

source: samakal

Back to top button