রাজশাহীতে আন্না মিন্জ এর সাথে আদিবাসী নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত

গতকাল ৩০ জুলাই দুপুরে রাজশাহী মহানগরী ওমরপুরে জাতীয় সংসদ সদস্য মহিলা আসন ৩১৯ আন্না মিন্জ এর ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি, আদিবাসী মানবিক টিম, রাহালা রিমিল ডান্স গ্রুপ নেতৃবৃন্দ।
উক্ত শুভেচ্ছা ও মতবিনিময় সময় উপস্থিত ছিলেন ও উক্ত সময় আরো উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আইন বিষয়ক সম্পাদক নবদ্বীপ লাকড়া, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি বিথী এক্কা , সহ সভাপতি সোহাগ কুমার বড়াইক , পলাশ কুমার মাহাতো, ইন্দ্রজিত চন্দ্র বেদ, সাধারণ সম্পাদক দিনেশ সরদার, সদস্য স্বর্না রানী সরকার, রুহিত কুমার মাহাতো, আদিবাসী মানবিক টিম এর সদস্য মানিক এক্কা, রাহালা রিমিল ডান্স গ্রুপের সদস্য রিচার্ড মার্ডি ও ঐশি মূর্মু নেতৃবৃন্দ।
এসময় আদিবাসীদের নানা সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন রাজশাহীর আদিবাসী নেতৃবৃন্দ।


