অন্যান্য

সীতাকুন্ডের ত্রিপুরা পল্লী উচ্ছেদ বন্ধের দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ত্রিপুরা পল্লী উচ্ছেদ বন্ধের দাবী জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ির ত্রিপুরা পল্লীতে শত বছরের অধিককাল ধরে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদের অপতৎপড়তা বন্ধের দাবী জানান।

এই বিবৃতিতে জনাব সালেহ আহমেদ বলেন, একটি বৃহৎ শিল্প গ্রুপ প্রান্তিক এই জনগোষ্ঠিকে জোর পূর্বক উচ্ছেদের জন্য নানা অপতৎপরতায় লিপ্ত। তাদের হুমকীতে হতদরিদ্র এই ত্রিপুরা পল্লীর ৭০টি পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ত্রিপুরা পল্লীর আদিবাসীরা চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করলেও এখনও পর্যন্ত এই শিল্প গ্রুপকে অপতৎপরতা হতে নিবৃত করা যায়নি বলেও দাবী তাঁর।

সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে তিনি জেলা ও উপজেলা প্রশাসককে ত্রিপুরা পল্লীর নিরীহ আদিবাসীদের উচ্ছেদ বন্ধ এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবীও করেন।

Back to top button