আন্তর্জাতিক

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশন শুরু হবে ১৭ এপ্রিল

জাতিসংঘের নিউ ইয়র্ক হেডকোয়ার্টার অফিসে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২২তম অধিবেশন। এবার ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আদিবাসী সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেখানে ইন-পারসন এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের সদস্য দেশ, জাতিসংঘ ও অন্যান্য আন্তঃসরকারি প্রতিষ্ঠান, আদিবাসী প্রতিষ্ঠান ও একাডেমিক-সহ ইকোসক মর্যাদা সম্পন্ন সংস্থাগুলোর প্রতিনিধি সেখানে সরাসরি উপস্থিত থাকবেন।

এ অধিবেশনে যোগ দিতে সেখানে উপস্থিত আছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য ও মানবাধিকারকর্মী সোহেল হাজং। তিনি আইপিনিউজে নিয়মিত আমাদের এ অধিবেশনের আপডেট জানাবেন।

Back to top button