জাতীয়

আগামী ২৮-২৯ এপ্রিল বাংলাদেশ আদিবাসী ফোরামের ৫ম জাতীয় সম্মেলন

আগামী ২৮-২৯ এপ্রিল ২০২৩, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আদিবাসী ফোরামের ৫ম জাতীয় সম্মেলন।

আগামীকাল ২৮ এপ্রিল সকাল ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দুদিনব্যাপী সম্মেলনের কার্যক্রম শুরু হবে।

“আদিবাসী জনগনের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করুন” এই স্লোগানে ২৮ এপ্রিল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং সহ জাতীয় কমিটির নেতৃবৃন্দ ও সারা দেশের আদিবাসী নেতৃবৃন্দ।

এছাড়া আদিবাসী ফোরামের সাথে সংহতি জানিয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, নাট্যকার মামুনুর রশীদ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান সহ প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

পরে ২৯ এপ্রিল শনিবার দিনব্যাপী সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আদিবাসী ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এই লক্ষ্যে সারাদেশ থেকে আদিবাসী ফোরামের সদস্য ও বিভিন্ন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এরইমধ্যে ঢাকায় আসা শুরু করেছেন।

Back to top button