জনউদ্যোগের আয়োজনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান ও মাস্ক বিতরণ

আজ ১২জুন শনিবার সকাল ১১টায় স্থানীয় গানাসাস মার্কেটের সামনে নাগরিক সংগঠন জনউদ্যোগ যুব সেলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও সুরক্ষা সামগ্রিক বিতরণপূর্বক স্বাস্থ্যবিধি মেনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ্ হারুন বাবলু, গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সাবেক প্যানেল মেয়র জি.এম. চৌধুরী মিঠু, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, উন্নয়ন কর্মী শহিদুল ইসলাম, আহাদুজ্জামান রিমু, দলিত নেতা খিলন রবিদাস, ইয়ুথ লিডার শিখা, শাফিন, অধির, সান্তনা, সুবল প্রমুখ।
বক্তরা বলেন যে, ভয় নয় সচেতন হোন, মহামারী করোনাকে জয় করুন। মাস্ক পরিধান করুন, বার বার হাত ধুয়ে ফেলুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন ও জনসমাগম এড়িয়ে চলুন। সরকারি নির্দেশ অনুযায়ী টিকা দিন। নিজেকে সুস্থ রাখতে হবে এবং অন্যদের সুস্থ রাখতে হলে মাস্ক পরার বিকল্প নেই। এলাকায় এলাকায় সচেতনতার জন্য স্থানীয় কাউন্সিলর ও নাগরিক নেতৃবৃন্দদের দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। আক্রান্তকারী যেন কোন ভাবে বাড়ির বাইরে না বের হতে পারে সেদিকে নজর রাখতে হবে।
সভাশেষে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সুসজ্জিত ট্রাকে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনউদ্যোগের যুব কর্মীরা লিফলেট ও মাস্ক বিতরণ করে।


