অন্যান্য

কৃষক অভিনাথ মার্ডী ও রবি মার্ডী আত্মহত্যার প্ররোচনাকারী সাখাওয়াত হোসেন গ্রেফতার

বহুল আলোচিত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডী ও রবি মার্ডী বরো জমিতে সেচের পানি থেকে বঞ্চিত ও আত্মহত্যার প্ররোচনা প্রদান মামলার পলাতক আসামী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর মো: সাখাওয়াত হোসেন গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকেই সাখাওয়াত হোসেন পলাতক ছিলেন। সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনাটি রাজশাহীসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মানববন্ধনের অনুষ্ঠিত। আজ দুপুরের পরে রাজশাহীতে কোর্টে নিয়ে আসা হবে।

Back to top button