আঞ্চলিক সংবাদ

আলফ্রেড সরেন হত্যার ২৬তম বার্ষিকীতে সমাধিতে প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শহীদ আলফ্রেড সরেন হত্যার ২৬তম বার্ষিকীতে সমাধিতে প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটি।

গত ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা ভীমপুর গ্রামে শহীদ আলফ্রেড সরেনের সমাধিত এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ আলফ্রেড সরেনের ছোট ভাই মহেশ্বর সরেন, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি মার্টিন মুর্মু, সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলার সহ-সাধারণ সম্পাদক অসিত ভুঁইমালী, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর উপজেলার যুগ্ম-আহ্বায়ক স্বপন মাহাতো, আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর উপজেলার সদস্য মিঠুন কেরকেটা প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত স্মরণসভায় আদিবাসী নেতৃবৃন্দ বলেন, ২০০০ সালের ১৮ আগস্ট প্রকাশ্যদিবালোকে আলফ্রেড সরেনকে হত্যা করে ভূমিসদস্যুরা। হত্যাকান্ডের ২৬ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্র ন্যায়বিচার নিশ্চিতে গড়িমসি করছে। আলফ্রেড সরেনের পরিবারসহ আদিবাসীরা ২৬ বছর ধরে বিচারহীনতায় রয়েছে। আর কালক্ষেপন না করে দ্রুত আলফ্রেড সরেন হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

Back to top button