আঞ্চলিক সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাহাড় ও সমতল ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাহাড় ও সমতল ছাত্র সংগঠন কতৃক আয়োজিত চারদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি গত ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হয়। উক্ত টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে।

জুম্ম ও সমতল আদিবাসী শিক্ষার্থীদের সমন্বয়ে এই চারটি দল করা হয়। দলগুলো হলো Dark knight XI , Undefeatable XI , Team winner , এবং Team Professor D’champion. প্রতিটি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং Team winner ও Team Professor D’champion ফাইনাল ম্যাচ খেলার গৌরব অর্জন করে।

উক্ত ফাইনাল ম্যাচে Team Professor D’ champion কে ৫-২ গোলে পরাজিত করে Team winner চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ম্যাচে Team winner এর হয়ে কোকো ২টি, পহেল চাকমা ২টি এবং দীপ্ত বিশ্বাস ১টি করে গোল করে। উক্ত ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন পরিমল মুর্মু। চ্যাম্পিয়ন এবং রানারআপ উভয় দলকে পুরস্কার সরুপ মেডেল ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও মেয়েদের জন্য লুডু খেলার আয়োজন করা হয়। এতে ছায়া চাকমা ও মান কুমারী দেওয়ান চ্যাম্পিয়ন ও রাতিশি ত্রিপুরা এবং পুষ্প মিনজি রানার্সআপ হন।

এছাড়াও মেয়েদের জন্য ছিলো লুডু খেলা।

এই সময় উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যান সমিতির সভাপতি মিলন জ্যোতি চাকমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠন এর সভাপতি স্বপন টপ্য এবং সাধারণ সম্পাদক নিতাই পাহান।

জুম্ম ছাত্র কল্যান সমিতির সভাপতি মিলন জ্যোতি চাকমা বলেন, সব টিম অনেক ভালো খেলেছে। প্রচুর এনজয় করেছি। সবার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এরকম সবার সহযোগীতা পেলে আগামিতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। এতে আমাদের জুম্ম ও সমতল সকল আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। এবং সিনিয়র জুনিয়র একটি সুন্দর বন্ডিং তৈরি হবে। এরকম টুর্নামেন্ট এর আগে কখনো আয়োজন করা হয়নি। এবারে প্রথম পাহাড় ও সমতলের আদিবাসী শিক্ষার্থীরা মিলে এরকম টুর্নামেন্ট আয়োজন করতে পেরে অসাধারণ অনুভূতি হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো অতুত হলো। এই টুর্নামেন্ট সফল করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে পংকজ চাকমা এই টুর্নামেন্টটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করে গেছে। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অংথিন হ্লা মারমা বলেন, আমাদের এই টুর্নামেন্ট আয়োজন করার প্রধান উদ্দেশ্য ছিল পাহাড় ও সমতলের আদিবাসীদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা সিনিয়র জুনিয়র মিলে আমরা অনেক উপভোগ করেছি।

এরপরে লুডু খেলায় চ্যাম্পিয়ন, রানার্সআপ দের ও অন্যান্য মেয়ে পার্টিসিপ্যান্টদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়। সর্বশেষ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মেডেল ও ট্রফি প্রদান করার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

Back to top button