পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামীকাল ময়মনসিংহের টাউনহলে সমাবেশ
আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামীকাল ময়মনসিংহে সংহতি সমাবেশের আয়োজন করছে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’। উক্ত প্লাটফর্মটির যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার ও সামাজিক আন্দোলন কর্মী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন আগামীকাল ০৫ জুন, ২০২৩, সোমবার ময়মনসিংহের টাউন হলে বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিত হবে সংহতি সমাবেশ ও গণমিছিল। বিবৃতিদাতারা উক্ত আয়োজনে দল,মত নির্বিশেষে সকল সচেতন নাগরিকদের সক্রিয় সংহতি কামনা করেছেন ও সমাবেশটি সফল করার জন্য উদাত্ত আহ্বানও জানিয়েছেন।
বিবৃতিতে উক্ত দুই সমন্বয়কারী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এর আয়োজনে এটি তৃতীয় বিভাগীয় সমাবেশ।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর সদস্য মুর্শিদা আক্তার ডেইজী স্বাক্ষরিত বিবৃতিতে বিবৃতিদাতারা আরো জানান, আগামীকালের গণমিছিল ও সংহতি সমাবেশটি সভাপতিত্ব করবেন এডভোকেট এ্যাড. এমদাদুল হক মিল্লাত। উক্ত সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ. বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সভাপতি অজয় এ মৃ প্রমুখ।
এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, ছাত্রনেতা ও সুধীজন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উক্ত দুই সমন্বয়কারী আগামীকালের ময়মনসিংহের সংহতি সমাবেশ ও গণমিছিলে সক্রিয় অংশগ্রহণের জন্য ময়মনসিংহের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক সমাজের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।


